আইনি তথ্য

দত্তক চুক্তি

সর্বশেষ হালনাগাদ: ১৫ নভেম্বর ২০২৬

[পোষা প্রাণীর নাম]-এর নতুন বাড়ি

[পোষা প্রাণীর ছবি]

[পোষা প্রাণীর নাম] · [প্রজাতি] · [জাত] · [লিঙ্গ] · [বয়স]

আজ থেকে [পোষা প্রাণীর নাম] থাকবে [দত্তক গ্রহণকারীর পুরো নাম]-এর কাছে। একটি পোষা প্রাণীকে নিরাপদ, ভালোবাসার বাড়ি দেওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ।

কারা রাজি হচ্ছেন

  • পোষা প্রাণীটিকে নতুন বাড়িতে দিচ্ছেন: [যিনি দিচ্ছেন তাঁর পুরো নাম], ফোন [যিনি দিচ্ছেন তাঁর ফোন]
  • দত্তক নিচ্ছেন: [দত্তক গ্রহণকারীর পুরো নাম], ফোন [দত্তক গ্রহণকারীর ফোন], জাতীয় পরিচয়পত্র [এনআইডির শেষ অংশ ••••১২৩৪]
  • তারিখ: [তারিখ]
  • পেটসেবা রেফারেন্স: [রেফারেন্স PSH-ADOPT-…]

[পোষা প্রাণীর নাম]-এর কাছে আমার প্রতিশ্রুতি

আমি, [দত্তক গ্রহণকারীর পুরো নাম], প্রতিশ্রুতি দিচ্ছি যে:

  1. আমি [পোষা প্রাণীর নাম]-কে বিক্রি করব না, বা টাকার বিনিময়ে কাউকে দেব না।
  2. [যিনি দিচ্ছেন তাঁর পুরো নাম] আগে রাজি না হলে আমি [পোষা প্রাণীর নাম]-কে দিয়ে প্রজনন করাব না।
  3. আমি [পোষা প্রাণীর নাম]-কে ঠিকমতো খাবার, পরিষ্কার পানি, নিরাপদ আশ্রয় ও ভেটের চিকিৎসা দেব, এবং অসুস্থ হলে ভেটের কাছে নিয়ে যাব।
  4. আমি কখনো [পোষা প্রাণীর নাম]-কে ফেলে দেব না। আর রাখতে না পারলে তাকে [যিনি দিচ্ছেন তাঁর পুরো নাম]-এর কাছে ফিরিয়ে দেব, অথবা সাহায্যের জন্য পেটসেবার সঙ্গে যোগাযোগ করব।
  5. [পোষা প্রাণীর নাম] কেমন আছে, তা জানতে মাঝে মাঝে বন্ধুসুলভ খোঁজখবর নেওয়ায় আমি রাজি।

আমরা দুজনেই যা বুঝি

  • [যিনি দিচ্ছেন তাঁর পুরো নাম] পরিবারের পোষা প্রাণী হিসেবে যত্নে রাখার জন্য [পোষা প্রাণীর নাম]-কে [দত্তক গ্রহণকারীর পুরো নাম]-এর কাছে দিচ্ছেন।
  • এই দত্তক বিনামূল্যে। পেটসেবার মাধ্যমে কোনো দত্তক ফি ধরা, চাওয়া বা দেওয়া হয়নি।
  • [যিনি দিচ্ছেন তাঁর পুরো নাম] [পোষা প্রাণীর নাম]-এর স্বাস্থ্য ও আচরণ সম্পর্কে যা জানেন, তা [দত্তক গ্রহণকারীর পুরো নাম]-কে সৎভাবে জানিয়েছেন, আর [পোষা প্রাণীর নাম]-কে নতুন বাড়িতে দেওয়ার অধিকার তাঁর আছে।
  • এই চুক্তি আমাদের দুজনের মধ্যে; পেটসেবা এর পক্ষ নয়। পেটসেবা আমাদের পরিচয় করিয়ে দিয়েছে, এবং ওপরের রেফারেন্সে এই চুক্তির একটি কপি রাখে। [পোষা প্রাণীর নাম]-এর স্বাস্থ্য বা আচরণের, কিংবা আমাদের কেউ যা করেন তার দায় পেটসেবার নয়।
  • [দত্তক গ্রহণকারীর পুরো নাম]-এর জাতীয় পরিচয়পত্র (ছবি ও নম্বর) পেটসেবা এই দত্তকের পর ৩ বছর রাখে, তিনি অ্যাকাউন্ট মুছে ফেললেও, যাতে [পোষা প্রাণীর নাম] বিক্রি, প্রজনন বা ক্ষতির শিকার হলে পেটসেবা বা [যিনি দিচ্ছেন তাঁর পুরো নাম] ব্যবস্থা নিতে পারেন। তারপর পেটসেবা তা মুছে ফেলে।
  • এই দত্তক নিয়ে আমাদের যে কেউ support@petsheba.com-এ পেটসেবার সঙ্গে যোগাযোগ করতে পারি।

পেটসেবা অ্যাপে রাজি হয়েছেন

  • [যিনি দিচ্ছেন তাঁর পুরো নাম] "আমি রাজি" চেপেছেন [তারিখ ও সময়]-এ।
  • [দত্তক গ্রহণকারীর পুরো নাম] "আমি রাজি" চেপেছেন [তারিখ ও সময়]-এ।

বাড়িতে স্বাগতম, [পোষা প্রাণীর নাম]।